ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

  • আপডেট সময় : ১১:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীরের শহর বেথলেহেমে এক শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বলেছে যে পুলিশ কর্মকর্তারা মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের উপর গুলি চালালে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ ভোরে বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এসাম শাকের আইয়াদ(১৫) নিহত হয়েছে।’ এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বেথলেহেমের ধেইশে শরণার্থী শিবিরে অভিযানকালে সীমান্ত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ও মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের প্রতি তারা গুলি চালিয়েছিল। এদিকে, সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিনাঞ্চলীয় শহর ধেশেহে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশুু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।
এএফপির তথ্য অনুযায়ী, ইসরায়েল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমসহ ইসরায়েল ও পশ্চিম তীরে বিভিন্ন সংঘর্ষে গত বছর দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় বসে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

আপডেট সময় : ১১:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩