ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

‘বেসিস জাতীয় আইসিটি পুরস্কার-২০১৮’পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমিত চক্রবর্তী

  • আপডেট সময় : ০৫:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • / 315

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ এর কাছ থেকে বেসিস জাতীয় আইসিটি পুরস্কার ২০১৮ গ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক ও প্রাক্তন শিক্ষার্থী অমিত চক্রবর্তী ছোটন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বেসিস জাতীয় আইসিটি পুরস্কার ২০১৮-তে ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স, এনার্জি অ্যান্ড ইউটিলিটি ইউজিং বিভাগে প্রথম রানার আপ পুরস্কার অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক ও প্রাক্তন শিক্ষার্থী অমিত চক্রবর্তী ছোটন। গত ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অমিত চক্রবর্তীর হাতে পুরস্কারটি তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় অমিত চক্রবর্তী জানান, জাতীয় পর্যায়ের এ ধরনের একটি প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি যে প্রকল্পের ধারনা উপস্থাপনের জন্য পুরস্কার পেয়েছেন তার নাম ‘ডুয়েল এক্সিস সোলার ট্র্যাকিং সিস্টেম : এ কম্প্রিহেনসিভ স্টাডি ফর বাংলাদেশ কনটেক্সট’।

এই প্রকল্পটি অমিতের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত প্রকল্প ছিল বলেও জানান তিনি। অমিত চক্রবর্তী বলেন, তাঁর এখন স্বপ্ন প্রকল্পটিকে বাস্তবে রূপদান করা এবং একটি স্টার্টআপ শুরু করা। সেই স্টার্টআপ প্রতিষ্ঠানে বাংলাদেশের অনেক তরুণ কাজ করবে বলে তিনি স্বপ্ন দেখেন।

নিউজটি শেয়ার করুন

‘বেসিস জাতীয় আইসিটি পুরস্কার-২০১৮’পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমিত চক্রবর্তী

আপডেট সময় : ০৫:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮