ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ব্রাজিলে সেনাপ্রধান বরখাস্ত

  • আপডেট সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলে সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানীতে দাঙ্গার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা তাকে সরিয়ে দিলেন। এই সেনাপ্রধান ৩০ ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। এর মাত্র এক দিন পর নির্বাচনে পরাজিত সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মেয়াদ শেষ হয়েছিল।

কয়েক দিন আগে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, ও সুপ্রিম কোর্ট ভবনে বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে সেনাপ্রধানকে বরখাস্ত করা হলো। লুলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেনারেল টমাস রিবেইরো পাইভারকে নতুন সেনাপ্রধান করা হয়েছে।
প্রেসিডেন্ট লুলা এর আগে বলেছিলেন, তিনি ধারণা করছেন যে বিক্ষোভকারীদের সাথে সশস্ত্র বাহিনীর কিছু সদস্যের যোগসাজস ছিল। তিনি বেশ কয়েকজন সামরিক অফিসারকে চাকরিচ্যুত করেছেন।

গত ৮ জানুয়ারি ব্রাসিলিয়ায় বলসোনারোপন্থীরা সরকারি ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলতে গেলে কোনো ধরনের বাধাই দেয়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে ভাংচুরও চালায়। ওই দিন প্রায় দুই হাজার লোককে আটক করা হয়। সুপ্রিম কোর্ট ওই ঘটনার তদন্ত করছে।
বিক্ষোভকারীরা লুলার জয়ী হওয়া নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করে। তারা এমনকি অভ্যুত্থান ঘটনানোর জন্য সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানায়। বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

সূত্র : বিবিসি ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে সেনাপ্রধান বরখাস্ত

আপডেট সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩