ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট সেন্টারের স্বীকৃতি পেল স্কিল জবস

  • আপডেট সময় : ০৫:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
  • / 338

ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট সেন্টার পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরস্পরের সাথে চুক্তি পত্র বিনিময় করছেন স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বিভাগের পরিচালক সেবাস্তিন পিয়ার্স । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বিভাগের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা সারওয়াত রেজা, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক এ এস এম হুমায়ূন মোর্শেদ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট (Aptis test) সেন্টারের স্বীকৃতি পেল চাকরি খোঁজার জনপ্রিয় ও নির্ভরযোগ্য অনলাইন পোর্টাল স্কিল জবস।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের সহযোগিতায় এ পরীক্ষা গ্রহণ করবে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে গতকাল ২৮ আগস্ট ২০১৮ তারিখে স্কিল জবসের কর্পোরেট সভাকক্ষে ব্রিটিশ কাউন্সিল ও স্কিল জবসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বিভাগের পরিচালক সেবাস্তিন পিয়ার্স। উল্লেখ্য, এপটিস টেস্ট হচ্ছে ইংরেজি ভাষার ওপর দক্ষতা বিষয়ক একটি আধুনিক ও সহজবোধ্য পরীক্ষা যা ব্রিটিশ কাউন্সিল পরিচালনা করে থাকে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা বিভাগের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা সারওয়াত রেজা, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক এ এস এম হুমায়ূন মোর্শেদ, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যানের বিশেষ সহকারী আমেনা হাসান এ্যানা, স্কিল জবসের অপারেশন ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশা, স্কিল জবসের ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শাহীন খান এবং স্কিল জবসের প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের নির্বাহী মো. বোরহান উদ্দীন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে জানানো হয়, আগামী ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে স্কিল জবস এপটিস টেস্টের গুরুত্বের ওপর সচেতনতামূলক একটি অনুুষ্ঠানের আয়োজন করবে যেখানে উচ্চ পর্যায়ের মানবসম্পদ প্রধান ও ব্যবস্থাপকরা উপস্থিত থাকবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রিটিশ কাউন্সিলের এপটিস টেস্ট সেন্টারের স্বীকৃতি পেল স্কিল জবস

আপডেট সময় : ০৫:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮