ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভয়াবহ ভূমিকম্প : উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছে তুরস্ক

  • আপডেট সময় : ১১:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমের সমাপ্তি টানতে যাচ্ছে তুরস্ক। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকটি প্রদেশে এ কার্যক্রম শেষ করে দেয়া হয়েছে।

শনিবার এ কথা জানিয়েছেন, তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা- এএফএডি।

সংস্থাটির প্রধান ইউনিস সেজার শনিবার জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন। অধিকাংশ ক্ষতিগ্রস্ত প্রদেশে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করে দেয়া হয়েছে।

আগামীকাল রাত নাগাদ এ অভিযান শেষ করা হতে পারে বলে জানান তিনি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণহানি ঘটে ৪৬ হাজারের বেশি মানুষের। ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়। অর্থনৈতিক ক্ষতি হয় কয়েক বিলিয়ন ডলারের।

সেজার বলেন, আমরা সম্ভবত ইতিহাসের বৃহত্তম দুর্যোগের সম্মুখীন হয়েছি। এ ‍ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, এ ভূমিকম্পে সিরিয়ায় ৫ হাজার ৮০০’র বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগ মারা গেছেন উত্তর-পশ্চিমাঞ্চলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পবিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ২৬ মিলিয়নের মতো মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভয়াবহ ভূমিকম্প : উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছে তুরস্ক

আপডেট সময় : ১১:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩