ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ভাড়া বাড়ল সুবর্ণ এক্সপ্রেসের, যেদিন থেকে কার্যকর

  • আপডেট সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে। বৃদ্ধির ফলে এখন ট্রেনটির আসনপ্রতি ভাড়া এই রুটের বিরতিহীন আরেক ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের সমান পড়বে। নতুন ভাড়া আগামী ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নতুন ভাড়া অনুযায়ী শোভন চেয়ার ৪০৫ টাকা আর স্নিগ্ধা (এসি) সিটের ভাড়া ৮০৫ টাকা। এতদিন ধরে শোভন চেয়ার ছিল ৩৮০ টাকা আর স্নিগ্ধা আসনপ্রতি ছিল ৬৩০ টাকা। অর্থাৎ শোভন শ্রেণির ভাড়া ২৫ টাকা আর স্নিগ্ধার ভাড়া ৮০ টাকা বেড়েছে।

চট্টগ্রাম রুটে চলাচলকালী সুবর্ণ এক্সপ্রেস আর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বিরতিহীন। তবে এতদিন ধরে সুবর্ণের চেয়ে সোনার বাংলার টিকিটের দাম বেশি ছিল। সুবর্ণের টিকিটের দাম বাড়ায় এখন থেকে দুটি ট্রেনের টিকিটের দামই একই হলো।

সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার পর ২৫ জানুয়ারি থেকে তা কার্যকর করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলওয়ের উপপরিচালক (টিসি) আনসার আলী।

বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে, সোনার বাংলা এক্সপ্রেসে চার ধরনের এবং সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনে দুই ধরনের টিকিট বিক্রি হয়।

সোনার বাংলা ট্রেনে প্রথম শ্রেণির এফ-সিটের ভাড়া ৬০৫ টাকা, স্নিগ্ধা সিটের ৭০০ টাকা ভাড়া ভ্যাটসহ ৮০৫ টাকা। এসি-চেয়ারের ৭৮৬ টাকার ভাড়া ভ্যাটসহ ৯০৫ টাকা। আর শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা। এই আসনে কোনো ভ্যাট নেই।

অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার আর স্নিগ্ধা (এসি) এই দুই শ্রেণির টিকিট বিক্রি হয়। বর্তমানে শোভর চেয়ারের ভাড়া ৩৮০ টাকা, যা ২৫ থেকে বেড়ে হবে ৪০৫ টাকা। আর স্নিগ্ধা সিটের বর্তমানে মূল ভাড়া ৬৩০ টাকা। এটি ভ্যাটসহ পড়ে ৭২৫ টাকা। নতুন ভাড়া হবে ভ্যাটসহ ৮০৫ টাকা।

উল্লেখ্য, চট্টগ্রাম রুটে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস সোমবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল ৭টা থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকা থেকে বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

সোনার বাংলা এক্সপ্রেস মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। আর চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিরতিহীন এই দুটি ট্রেনই সোয়া পাঁচ ঘণ্টা থেকে ছয় ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাড়া বাড়ল সুবর্ণ এক্সপ্রেসের, যেদিন থেকে কার্যকর

আপডেট সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩