ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে।
এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন।
সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে বৃহস্পতিবার প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।
রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে,এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।
এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ এবং সেনা কর্মকর্তারা প্রায় এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বন্যা দেখা দেয় এবং ভূমিধসের ঘটনা ঘটে।এতে ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪