ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর নেই

  • আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ বিজেপি রাজনীতিক অটলবিহারী বাজপেয়ী দেশটির রাজধানী নয়াদিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ ৯৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী কিডনি-সংক্রান্ত অসুস্থতা নিয়ে গত ১১ জুন হাসপাতালে ভর্তি হন। তখন থেকে টানা হাসপাতালেই ছিলেন তিনি। হাসপাতালের এক বুলেটিনে বলা হয়, বুধবার দুপুর থেকেই অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হতে শুরু করে। তাকে লাইফ-সাপোর্টে রাখা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, রেলমন্ত্রী পীযুষ গয়াল, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ আরো অনেকেই গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছিলেন।
১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার সামলেছেন তিনি। ২০১৪ সালে মোদিরসরকার ক্ষমতায় আসার পরে বাজপেয়ীকে ভারতের সম্মাননা দেয়া হয়।

একাধারে রাজনীতিক, দুর্দান্ত সাংসদ, কবি ও অসাধারণ বাগ্মী বাজপেয়ীর জন্ম ১৯২৪ সালে গোয়ালিয়রে। বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ী ও মা কৃষ্ণা দেবী। ১৯৭৭ সালে জনতা পার্টি সরকারে মন্ত্রী হন তিনি। কিন্তু পরে সংঘপন্থী অন্য নেতাদের সঙ্গে বাজপেয়ীও জনতা পার্টি ছেড়ে বেরিয়ে আসেন, গঠিত হয় ভারতীয় জনতা পার্টি।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির প্রথম সভাপতিও হন বাজপেয়ী। তার ১৬ বছর পরে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হার হয়। পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে প্রধান বিরোধী দলনেতার পদ নিতে অস্বীকার করেন তিনি। পরে নিজেকে ক্রমশ সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর নেই

আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮