ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভারতের সিকিমে ভূমিকম্প

  • আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের সিকিমে আজ সোমবার ভোরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সোমবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসাম রাজ্যে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

সপ্তাহ খানেক আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। ৭.৮ মাত্রার সেই পশ্চিম এশিয়ার দুই দেশে মৃত্যুমিছিল অব্যাহত আট দিন পরও রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের সিকিমে ভূমিকম্প

আপডেট সময় : ১২:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩