ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ভারতে এসে মুখোমুখি ব্লিঙ্কেন-ল্যাভরভ

  • আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের মঞ্চে মূল আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো পার্শ্ববৈঠকগুলো। একদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে কূটনৈতিক ভারসাম্যের প্রয়াস চালাল ভারত। পাশাপাশি মস্কো আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলোকে দায়ী করল তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ তুলে।

সর্বোপরি কিছুটা নাটকীয়ভাবে মুখোমুখি হলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পরে ব্লিঙ্কেন বলেছেন, “গত সপ্তাহে জাতিসংঘে অনেককেই যা বলেছি, আজ জি২০-এর বেশ কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রী যা বললেন, আমি সে কথাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। এই ভয়ঙ্কর যুদ্ধ থামান। অর্থবহ কূটনীতিতে মন দিন। তা হলেই দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে।”
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম মুখোমুখি হলেন তারা।

ব্লিঙ্কেন বলেছেন, “রাশিয়া চাইলে কালই যুদ্ধ বন্ধ করে দিতে পারে। এই যুদ্ধের কারণে প্রত্যেকটি দেশ সঙ্কটের মধ্যে পড়েছে। যারা ক্ষুধার্ত তাদের তো খাদ্য জোগান দিতে হবে। কিছু দেশকে সহায়তা করতে হবে কৃষিতে স্বনির্ভর হওয়ার জন্য।”

বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। কথা হয়েছে আন্তর্জাতিক, দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে। প্রসঙ্গত, জয়শঙ্কর বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন। পরে জয়শঙ্কর টুইট করেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জি২০-র পার্শ্ববৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

অন্যদিকে ল্যাভরভের টুইট, “দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা, আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, বহুপাক্ষিক মঞ্চে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।” সূত্র: বিবিসি, সিএনএন, এপি নিউজ, টাইমস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে এসে মুখোমুখি ব্লিঙ্কেন-ল্যাভরভ

আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩