ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

ভারতে ক্রেন ভেঙে পড়ে নিহত ১৬

  • আপডেট সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় ক্রেন ভেঙে কর্মীদের ওপর পড়ে। এতে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েক জন। ধ্বংসাবশেষের নিচে এখনো পাঁচজন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

মঙ্গলবার (১ আগস্ট) ভোর রাতে থানের একটি নির্মাণস্থলে এই দুর্ঘটনাটি ঘটে।

সরাসরি ক্রেনের নিচে চাপা পড়ে যায় অনেকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের নিচে এখনো অন্তত পাঁচ শ্রমিকের আটকে থাকার আশঙ্কা আছে। ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ চলাকালীন রাতে কর্মীরা একটি বিশেষ ধরনের ক্রেন মেশিন চালাচ্ছিলেন। ওই ক্রেনের নাম ‘গার্ডার লঞ্চিং মেশিন’। ওই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহার করা হয়।

সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের কাজ ভোর শুরু করেছিল কর্মীরা। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং ফায়ার সার্ভিস।

সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের আর এক নাম মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে। ৭০১ কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটি মুম্বাই এবং নাগপুরকে যুক্ত করেছে। দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ। রাস্তা নির্মাণের কাজ চালাচ্ছে মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন করপোরেশন। গত ডিসেম্বরে এই রাস্তার প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে ক্রেন ভেঙে পড়ে নিহত ১৬

আপডেট সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩