ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ভারতে দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ সেনা জওয়ানের, গুরুতর আহত ৪

  • আপডেট সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের উত্তর সিকিমের জেমাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জন সেনা জওয়ানের। তিনটি ট্রাকের একটি কনভয় দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার (২৩ ডিসেম্বর)।

কনভয়টি চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। সেই সময় এক মোড় ঘুরতে গিয়ে কনভয়ের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরেই প্রাণ হারান ১৬ জওয়ান।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন সেনা জওয়ান। তাদেরকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, নিহত সেনাকর্মীদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার এবং ১৩ জন সিপাহী ছিলেন।

এক বিবৃতিতে নিহত সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘এক মর্মান্তিক দুর্ঘটনায় ২৩ ডিসেম্বর উত্তর সিকিমের জেমায় ১৬ জন বীর সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি তিনটি যানের কনভয়ের অংশ ছিল। চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল কনভয়টি। কনভয়ের গন্তব্য ছিল জেমা। যাত্রাপথে একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, ঘটনার খবর পেয়ে অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করে সেনা। চার সেনা জওয়ানকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদেরকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন এবং তিনজন সিপাহী রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘এই গভীর শোকের সময় ভারতীয় সেনা এই বীর জওয়ানদের পরিবারের সাথে রয়েছে।’

টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, ‘জাতি তাদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা; আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র : হিন্দুস্থান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ সেনা জওয়ানের, গুরুতর আহত ৪

আপডেট সময় : ১০:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২