ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ভারতে রাস্তায় নামাজ পড়লে শাস্তির বিধান জারি

  • আপডেট সময় : ১২:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাস্তার ধারে বসে নামাজ পড়া যাবে না, এমন নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের দিল্লী ও উত্তর প্রদেশের প্রশাসন। ঈদের ঠিক আগে এমন নিষেধাজ্ঞা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট দিয়েছেন।

পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, শুক্রবার জুম্মার নামাজের আগে ভারতের দিল্লী ও উত্তর প্রদেশের দুই জেলা সম্ভল ও মেরাঠে পুলিশ জানিয়ে দেয় যে, রাস্তাতে আলবিদা জুম্মা ও ঈদের নামাজ পড়া যাবে না। সম্ভলে পুলিশ আরো জানায় যে, নিজেদের বাসার ছাদেও কোনো মুসলমান নামাজ পড়তে পারবে না। মেরাঠে পুলিশ জানিয়ে দেয় যে, রাস্তায় নামাজ পড়া মুসলমানদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত করা হবে।

ভারতে হিন্দুদের উপর রাস্তাতে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কোনো বিধিনিষেধ নেই। সারাদেশে রাস্তায় প্যান্ডেল করে লক্ষ লক্ষ পূজা, ভজন, কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয়। সারা শ্রাবণ ধরে উত্তর ভারতে ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তরা জাতীয় সড়ক সহ অনেক রাস্তা দখল করে রাখে। রাম নবমী ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হিন্দুরা রাস্তা দখল করেই করতে পারে।

কয়দিন আগে হোলিতে দেখলাম, কীভাবে রাস্তা দখল করে মুসলমানদের গায়ে ও প্লাস্টিকে ঢাকা মসজিদের উপর হিন্দুরা নর্দমার কাদা ও গোবর ছুঁড়ছিলো। এক বয়স্ক মুসলিম মহিলার মুখেও জোর জবরদস্তি করে কালো রং বা কালি দিলো তার ছেলের বয়সী হিন্দুরা।

বিজেপি শাসিত ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ধর্মীয় আচার-আচরণের উপর এমনই পর্যায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি বা জুলুম করা হচ্ছে।

এই ভারতীয় বিজেপি সরকার ৫ আগস্টের পর আমেরিকা সহ অনেককে জানায় যে,বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর জুলুম হচ্ছে। ভারত কি দেখাতে পারবে ভারতে সংখ্যালঘু মুসলমানেরা যেভাবে নির্যাতিত হচ্ছে, সেইভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হয়েছে ?

ভারতে মুসলমানদের পিটিয়ে “জয় শ্রীরাম” বলতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশে কোথাও কোনো হিন্দুকে কি ঐ রকম জবরদস্তি করে “আল্লাহু আকবর” বলতে বাধ্য করেছে কেউ ?

গোমাংস সঙ্গে রাখার বা খাওয়ার “অপরাধে” মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে। কোনো হিন্দু কি বাংলাদেশে এমন কোন হিংস্র মুসলিম আক্রমণের শিকার হয়েছে ধর্মীয় কারণে ?

কোনো হিন্দুদের কি বলা হয়েছে যে,তারা রাস্তায় প্যান্ডেল করে পূজা করলে তাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে?

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, বিজেপি শাসিত ভারতের এমন অভিযোগ অত্যন্তই হাস্যকর।

এদিকে, রাস্তার ধারে বসে নামাজ পড়া যাবে না, এমন নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের উত্তর প্রদেশের প্রশাসন। ঈদের ঠিক আগে এমন নিষেধাজ্ঞা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে নানা বিতর্ক শুরু হয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি; প্রশাসন তথা স্থানীয় পুলিশের উদ্দেশে পাল্টা প্রশ্ন তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে রাস্তায় নামাজ পড়লে শাস্তির বিধান জারি

আপডেট সময় : ১২:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫