ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব

ভারত সফরে সিসি, আজ মোদির সাথে বৈঠক

  • আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিন দিনের সফরে ভারত পৌঁছেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। কৃষি, ডিজিটাল ডোমেইন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দিতে গতকাল মঙ্গলবার দেশটিতে সফরে যান তিনি।আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিসরের প্রেসিডেন্ট সিসি দীর্ঘ সময় বৈঠক করবেন। এরপর উভয়পক্ষ সম্পর্ক জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

মোদি টুইটারে বলেছেন, ‘ভারতে উষ্ণ স্বাগতম, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে আপনার ঐতিহাসিক ভারত সফর সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আগামীকাল আমাদের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।’

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬৮ বছর বয়সী এই প্রভাবশালী আরব নেতা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বিমানবন্দরে সিসিকে স্বাগত জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে বলেছেন, ‘এই সফর ভারত ও মিসরের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করবে।’

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে গেছেন সিসি।

মিসরের প্রেসিডেন্ট এর আগে তৃতীয় ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ২০১৫ সালের অক্টোবরে ভারত সফর করেছিলেন। এরপর ২০১৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে সফর করেন।

তবে এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিসরের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। মিসরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।

সূত্র : সিয়াসাত

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত সফরে সিসি, আজ মোদির সাথে বৈঠক

আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩