ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভালো বন্ধু হারালো চীন’, রাইসির মৃত্যুতে শি’র বার্তা

  • আপডেট সময় : ০৭:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক জানিয়ে তেহরানকে বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর আল জাজিরার।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি বলেছেন যে, ইরানের শান্তি ও স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন রাইসি। পাশাপাশি চীন-ইরান কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
রাইসির দুর্ভাগ্যজনক মৃত্যু ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারিয়েছে।

বেইজিং বলেছে, চীন সরকার এবং চীনা জনগণ চীন ও ইরানের মধ্যে বন্ধুত্বকে লালন করে। চীন এই অংশীদারিত্বকে আরও গভীর ও বিকাশিত করা অব্যাহত রাখবে। চীন এই ঘটনার জন্য অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে যে কোনো উপায়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১৯ মে) বিকেলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি।

প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ভালো বন্ধু হারালো চীন’, রাইসির মৃত্যুতে শি’র বার্তা

আপডেট সময় : ০৭:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪