ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষ খোঁজা শেষ যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের গুলি করে ভূপাতিত করা চীনের ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষ খোঁজার কাজ শেষ করেছে ওয়াশিংটন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড এ কথা জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী চীনের নাম উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আকাশের অনেক উচ্চতা দিয়ে বয়ে যাওয়া চীনের ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করার এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সম্পদ সফলভাবে মার্কিন নর্দার্ন কমান্ডের কাছে অর্পিত হওয়ার পর সাউথ ক্যারোলিনার উপকূলে ১৬ ফেব্রুয়ারি পুনরুদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ভার্জিনিয়ার তদন্ত পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার জন্য ধ্বংসাবশেষগুলো ফেডারেল ব্যুরোতে হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, বেলুনটিকে গুলি করে ভূপাতিত করার আগে এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমার বিস্তৃত এলাকায় ভেসে বেড়ায় এবং ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের এফ-২২ র‌্যাপ্টর ব্যবহার করে বেলুনটিকে আটলান্টিক মহাসাগরের ওপরে গুলি করে নামানো হয়। এ বেলুনের ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয় যে বেলুনটির সাহায্যে আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং বাতাসের কারণে তা পথভ্রষ্ট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যায়।

যুক্তরাষ্ট্র এটিকে আকাশের অনেক বেশি উচ্চতায় দিয়ে চলা অত্যাধুনিক ’গুপ্তচর যান’ হিসেবে বর্ণনা করেছে। আর এ বেলুনের ঘটনাকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষ খোঁজা শেষ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩