ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪

  • আপডেট সময় : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে লেবাননের অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কোস্টগার্ড এসব লাশ উদ্ধার করেছে।

রোববার সিরিয়ার রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লেবানন থেকে আসা ওই সমুদ্রযান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কট চলাকালে ঝুঁকি নিয়ে নৌকায় গাদাগাদি করে অনেকেই ইউরোপে ঢোকার চেষ্টা করছেন।

সিরিয়ান কর্তৃপক্ষ টারটোস শহরের উত্তরাঞ্চলীয় পোর্ট সিটিতে বৃহস্পতিবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু করে।

দেশটির সড়ক যোগাযোগ মন্ত্রী জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেন, নৌকাটি লেবাননের উত্তরাঞ্চলের মিনেহ প্রদেশ থেকে মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জন লোক নিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করে।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪

আপডেট সময় : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২