ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন, আহত ১০

  • আপডেট সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রোববার ভোরে আচমকাই থরথর করে কেঁপে উঠল চীনের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর জানায়নি চীনের সরকারি সংবাদমাধ্যম।

রাজধানী বেজিং থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ডেজহোউ সিটি। ‘চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার’ সূত্রে খবর, ভোরে ওই এলাকা কাঁপতে শুরু করে। সরকারি টিভি ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন’ (সিসিটিভি)-এ দাবি করা হয়েছে ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে অন্তত ৭৪টি বাড়ি। আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিসিটিভি সূত্রে খবর, ভূমিকম্প অনুভূত হতেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তার মধ্যেই ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। দেওয়াল থেকে ইট খুলে পড়ছে, তেমন ছবিও দেখা গেছে সিসিটিভির সম্প্রচারে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর কম্পন কমে। তার পরেই প্রশাসনের তরফ থেকে রাস্তার অবস্থা এবং রেল লাইনের অবস্থা যাচাই করা শুরু হয়। ডেজহোউ সিটিতে ৫৬ লাখ মানুষ বসবাস করেন। শহরের সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে।

অন্য দিকে, শনিবার রাতে আচমকাই কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লিও। জানা যায়, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত ছিল সেই কম্পনের উৎসস্থল। আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিবাসী। দৌড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন তারা। এ ক্ষেত্রেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর নেই।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে কেঁপে উঠল চীন, আহত ১০

আপডেট সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩