ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিজুয়েলা সাত দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে

  • আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনিজুয়েলা আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কোস্টারিকা, পানামা, পেরু, উরুগুয়ে এবং চিলি থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে। এসব দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। খবর তাস’র।
ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলার সরকার আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়েতে থাকা তাদের কূটনৈতিক মিশনের সকল সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার একটি জঘন্য নজির সৃষ্টি করায় দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করলো। এসব দেশের সরকারকে ভেনিজুয়েলা থেকে তাদের দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওই দেশগুলোর বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।
‘ভেনিজুয়েলা সরকার স্ব-নিয়ন্ত্রণ অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ভেনিজুয়েলা সরকার শান্তিপূর্ণ যুগপৎ অবস্থান বজায় রেখে হুমকিস্বরূপ যে কোনও কার্যকলাপকে প্রতিহত করবে।’
ভেনিজুয়েলায় ২৮শে জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাদুরো জয়লাভ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেনিজুয়েলা সাত দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে

আপডেট সময় : ০৩:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪