সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ বাইডেনের
- আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / 150
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ছড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়াহুকে দ্রুত গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
রাশিয়া থেকে ফিরে আসা মার্কিন বন্দীদের সাথে সাক্ষাত করার সময় বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি আরো বলেন, ইরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনা সেখানের পরিস্থিতিকে আরো ঘলাটে করে তুলেছে।
বিডিসংবাদ/এএইচএস


























