ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

মনির খানের কণ্ঠে ‘বন্যা’ নিয়ে গান

  • আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 486
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
আলম আরা মিনু, ফারজানা মিলি, গোলাম সারোয়ার ও মনির খান সমবেত কণ্ঠে ২০০৭ সালে গেয়েছিলেন ‘বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে’। এবার নতুন করে মনির খানের একক কণ্ঠে প্রকাশিত হলো গানটি।

এ গানটি লিখেছেন আমিরুল ইসলাম। সুর ও সংগীত করেছেন গোলাম সারোয়ার। গানটি শোনা যাবে মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ।
মনির খান বলেন, আগে সমবেত কণ্ঠে গানটি গেয়েছিলাম। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গিয়ে বানভাসি মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখে এই গীতিকবিতার সঙ্গে হুবুহু মিল খুঁজে পাই। তাই নতুনভাবে একক কণ্ঠে গেয়ে গানটি উপহার দিলাম। গানটি শুনলে, আশা করছি ভালো লাগবে সবার।
গান প্রসঙ্গে গীতিকার আমিরুল ইসলাম বলেন, এই গানের কথায় বন্যা কবলিত মানুষের সীমাহীন দুঃখ, কষ্ট, ক্ষুধা, মৃত্যু, আর্তনাদ ও হাহাকারের চিত্র ফুটে উঠেছে। সব স্তরের মানুষের কাছে এটি একটি মানবিক আবেদন যেন তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি আরো বলেন, গানটি দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। গানটি নতুন করে গাওয়ার জন্য শিল্পী মনির খানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনির খানের কণ্ঠে ‘বন্যা’ নিয়ে গান

আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪