ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

মরক্কোর অভিবাসন প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ

  • আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাসাব্লাঙ্কার একটি অবৈধ ক্যাম্প থেকে অভিবাসীদের সরিয়ে নেয়ার সময় পাথর ছুঁড়ে এক কর্মকর্তাকে আহত এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। স্থানীয় গণমাধ্যম সোমবার এ কথা জানিয়েছে।

গণমাধ্যম আরো জানায়, কর্মকর্তাদের প্রতি সহিংসতায় জড়িত সন্দেহে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা ছয় অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আফ্রিকার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত মরক্কো অনেক অভিবাসী, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকানদের জন্য একটি ট্রানজিট। দারিদ্র্য ও সহিংসতা থেকে পালিয়ে তারা দেশটির আটলান্টিক বা ভূমধ্যসাগরীয় উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

সংবাদ ওয়েবসাইট ‘হেসপ্রেস’ জানিয়েছে, সন্দেহভাজনরা অননুমোদিত শিবিরটি খালি করার চেষ্টারত ‘পাবলিক সিকিউরিটি এজেন্টদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে’।

সরকারি ব্রডকাস্টার ‘এসএনআরটি’ তাদের ওয়েবসাইটে একজন কর্মকর্তা আহত এবং পুলিশের পাঁচটি গাড়ির ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে এসব ঘটনা সম্পর্কে পুলিশের কাছ থেকে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অভিবাসীরা পাথর ছুঁড়ছে এবং পুলিশ কর্মকর্তাদের ধাওয়া করছে।

কাসাব্লাঙ্কা সীমান্তবর্তী অঞ্চলটিতে মাঝেমধ্যে কর্তৃপক্ষ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্বাস্থ্যকর শিবিরে বসবাসকারী অভিবাসীদের মধ্যে উত্তেজনা প্রায়ই ছড়িয়ে পড়ে।

মরোক্কো অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস (এএমডিএইচ) অভিযানের সময় পুলিশের ‘সহিংসতার’ নিন্দা জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে মানবাধিকার গোষ্ঠিগুলো সরকারের বিরুদ্ধে অন্যান্য অঞ্চলে আটক অভিবাসীদের ‘কাসাব্লাঙ্কায় ফেরত’ পাঠানোর অভিযোগ করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরক্কোর অভিবাসন প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ

আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩