ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট সময় : ১২:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মরক্কোর রাজধানী রাবাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।

দেশটিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষ দেখা দেয়ার ফলে রোববার বড়ো ধরনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা বলছেন, প্রায় তিন হাজার লোক এ বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এটিই সবচেয়ে বড়ো বিক্ষোভ।

তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ১২ শ’ থেকে ১৫ শ’।

বিক্ষোভকারীরা শ্লোগান দিয়ে বলেছে, জনগণ চায় দ্রব্যমূল্য কমুক। তারা চাচ্ছে স্বৈরাচার ও দুর্নীতি নির্মূল হোক।

বিক্ষোভ আয়োজনকারী মরোক্কান সোশ্যাল ফ্রন্ট ও বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়কারী ইউনুস ফেরাসিন বলেছেন, আমরা এমন এক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি যারা ক্ষমতা ও অর্থকে এক করে ফেলেছে।

সরকারের পরিকল্পনা বিষয়ক হাই কমিশন সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, করোনা মহামারী ও মূল্যস্ফীতির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে দারিদ্র্যের স্তর ২০১৪ সালের পরিস্থিতিতে ফিরে গেছে।

দেশটির বর্তমান মূল্যস্ফীতি ৭.১ শতাংশ। এর ফলে খাবারের দাম বেড়ে গেছে অনেক বেশি। এছাড়া তীব্র খরার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিও খাদ্য মূল্য বাড়ার জন্যে আংশিক দায়ী।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২