ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হচ্ছেন শাহরুখ খান

  • আপডেট সময় : ০৭:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ফেস্টিভ্যাল সাইট মঙ্গলবার (২ জুলাই) ঘোষণা করেছে যে পুরস্কারটি বলিউড সুপারস্টারের ভারতীয় সিনেমায় অসাধারণ ক্যারিয়ারের সম্মানে প্রদান করা হচ্ছে।

একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ. নাজারো বলেছেন, ‘শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তীকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি।

এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলি থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের ‘পিপলস হিরো’, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তি।’
১০ আগস্ট ওপেন-এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা ‘দেবদাস’ প্রদর্শিত হবে এই উৎসবে। শাহরুখ ১১ আগস্ট ‘ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমা’তে একটি বিশেষ সাক্ষাৎকারেও উপস্থিত থাকবেন।
দীর্ঘ সাড়ে চার বছরের বিরতির পর গত বছরটি ছিল শাহরুখ খানের জন্য গুরুত্বপূর্ণ বছর। পরপর তিনটি সুপারহিট সিনেমা দিয়ে নিজের হারানো রাজত্ব ফিরে পেয়েছেন কিং খান।

পাঠান ও জওয়ানের মতো অলটাইম ব্লকবাস্টার দিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দিয়েছেন ডানকি’র মতো হিট। এক বছরে আড়াই হাজার কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছেন ভারতীয় সিনেমায়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হচ্ছেন শাহরুখ খান

আপডেট সময় : ০৭:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪