ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মস্কোর হাতে অস্ত্র তুলে দিচ্ছে না তেহরান : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ আবারও নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরান ইউক্রেনের চলমান যুদ্ধেরই বিরোধী এবং এ যুদ্ধে কাউকে অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা তেহরানের নেই।

ইউক্রেনে ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্য সমরাস্ত্রের সাথে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান।গত কয়েক মাস ধরে এ সংক্রান্ত যে প্রচারণা ইরানের বিরুদ্ধে চলছিল তা নিয়ে বৃহস্পতিবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ উত্থাপন করে। ইরানের বিরুদ্ধে এমন সময় এ অভিযোগ করা হয় যখন যুক্তরাষ্ট্র গত সাত মাসে ইউক্রেনকে ১৮০ কোটি ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করেছে।

এ সম্পর্কে আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সাথে বিষয়টি নিয়ে তার টেলিফোনে আলাপ হয়েছে। সেখানে তিনি বোরেলকে বলেছেন, ইরান ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করার পাশাপাশি এই যুদ্ধ আরো তীব্রতর হোক তাও চায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সাথে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও মস্কোর হাতে ড্রোন বা অন্য কোনো অস্ত্র তুলে দেয়া হয়নি।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মস্কোর হাতে অস্ত্র তুলে দিচ্ছে না তেহরান : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২