ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মহান মে দিবস উপলক্ষে পল্টন সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

  • আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে। সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য দিবেন।

শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এদিকে শ্রমিক সমাবেশ সামনে রেখে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে তাদের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহান মে দিবস উপলক্ষে পল্টন সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫