ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে মন্দিরের গাছচাপায় প্রাণ হারালেন ৭ জন

  • আপডেট সময় : ০২:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ধর্মীয় অনুষ্ঠানের জন্য মন্দিরে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। হঠাৎ বৃষ্টি আসায় আশ্রয় নিতে টিনের তৈরি ছাউনির তলায় গিয়ে দাঁড়িয়ে ছিলেন সকলে। তখনই ধেয়ে আসে বিপদ। ঝড়বৃষ্টির জেরে টিনের ছাউনির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় সাতজনের। গুরুতর আহত হয়েছেন বহু পুণ্যার্থী।

রোববার ভারতের মহারাষ্ট্রের আকোলার একটি মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, রোববার আকোলার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে জমায়েত হয়েছিল পুণ্যার্থীরা। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশেই টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন ৪০ জন পুণ্যার্থী। হঠাৎ ছাউনির উপর একটি পুরনো গাছ ভেঙে পড়ে। গাছের চাপে টিনের ছাউনিটিও ভেঙে পড়ে যায়। পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল আসার পথেই চারজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, হাসপাতালে আসার পর আরো তিনজনের মৃত্যু হয়। এক পুণ্যার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহারাষ্ট্রে মন্দিরের গাছচাপায় প্রাণ হারালেন ৭ জন

আপডেট সময় : ০২:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩