ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী: সারাদিনের সফরসূচি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান মিশনের চিঠিতে আর যা আছে: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে

মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে বাউডেনকে চিঠি প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন।
তিনি বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউই জুড়ে সবচেয়ে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’
তিনি বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সকল সন্মুখসারির উদ্ধারকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করছে।
শেখ হাসিনা আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন- তাদের জন্য আমরা প্রার্থনা করছি।
এর আগে, মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে বাউডেনকে চিঠি প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩