ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

মাওবাদী হামলায় ছত্তিশগড়ে ১০ পুলিশ নিহত

  • আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ সদস্য এবং একজন বেসামরিক গাড়িচালক নিহত হয়েছে। বুধবার মাওবাদীরা পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।

দুই বছরের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটি মাওবাদীদের সবচেয়ে বড় হামলা।
পুলিশের আইজি (বাস্তার রেঞ্জ) সুন্দরাজ পি জানান, মাওবাদী অভিযান শেষে ব্যারাকে ফেরার পতে রাত ১টা থেকে ১.৩০-এর মধ্যে অরনপুর থানায় প্রায় ৪০ কেজি আইইডি বিস্ফোরক দিয়ে গাড়িটি উড়িয়ে দেয়া হয়।

ভারতের মিডিয়ার খবরে বলা হয়, বিস্ফোরণের তীব্রতায় পুলিশের গাড়িটি অন্তত ২০ ফুট ওপরে ওঠে গিয়েছিল। আর একটি বিশাল গাছও উপড়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় ১০ ফুট গভীর ও ২০ ফুট চওড়া একটি গর্ত হয়েছে।

জানা গেছে, একটি ভাড়া গাড়িতে করে যাচ্ছিলন ১০ জওয়ান। মাওবাদী-বিরোধী অভিযান সেরেই ফিরছিল তারা। তবে তাদের গাড়িতে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। আগে থেকেই ওই খবর ছিল মাওবাদীদের কাছে। সেই মতো পরিকল্পনা করে অন্তত ৪০ কেজি ওজনের বিস্ফোরকের ব্যবস্থা করে তারা। স্বাভাবিকের চেয়ে অন্তত ১০গুণ বেশি শক্তিশালী ছিল এই আইইডি বিস্ফোরক।

সূত্র : সিয়াসত, সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাওবাদী হামলায় ছত্তিশগড়ে ১০ পুলিশ নিহত

আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩