ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তি নিয়ে জাতিগত বৈষম্যের মামলা সুপ্রিম কোর্টে নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

মাঝনদীতে ফেরিতে আগুন, ৩১ লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৪:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে তিন শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফিলিপাইনের দক্ষিণে বাসিলান দ্বীপের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ছয় মাসের এক শিশুও রয়েছে।

প্রশাসন সূত্রের খবর, গতকাল রাত তখন ১১টা হবে। মাঝসমুদ্রে আচমকা আগুন লাগে লেডি মেরি নামে ওই ফেরিতে। যাত্রীরা বেশির ভাগ তখন ঘুমে অচেতন ছিলেন। ফলে সতর্ক হওয়ার সময়টুকুও পাননি অনেকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নৌকার নিচের তলায়। প্রাণ বাঁচাতে অনেকেই পানিতে ঝাঁপ দেন। তবে সাঁতার না-জানায় রক্ষা হয়নি অনেকের। পানি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

সারা রাত ধরে চেষ্টার পরে বৃহস্পতিবার সকালে আগুন আয়ত্তে আনে উদ্ধারকারীরা। নৌকার নিচের তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে পুড়ে ছাই হয়ে যাওয়া আরো ১৮টি লাশ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ৩১ জনের লাশ মিলেছে। উদ্ধার হয়েছেন ২৩০ জন। এখনো নিখোঁজ অনেকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঝনদীতে ফেরিতে আগুন, ৩১ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩