ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

মাদকের সঙ্গে জড়িত কাউকে কোন ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোন ধরনের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ‘কেবল সাংসদ কেন, সরকারি দলের আরো প্রভাবশালী যদি কেউ হয়, প্রমাণ পেলে তাদেরকেও এ অভিযানের আওতায় আনা হবে।’

ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, মাদক ব্যবসা বা ড্রাগ ডিলিংসের সঙ্গে যে বা যারাই জড়িত তারা কেউ ছাড় পাবে না। যত প্রভাবশালীই হোক, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে।

আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকান্ডের সমর্থন করে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ডকে কখনো সমর্থন করে না আওয়ামী লীগ।

অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করা যায় না। কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। কোন সংসদ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ছাড় দেয়া হবে না, সে যতই শক্তিশালীই হোক।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে মাদক যে ভয়ঙ্কর অবস্থায় এসেছে, সবদল মিলে যদি সোচ্চার থাকতো তাহলে পুলিশের মোকাবেলা করতে হতো না। দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সোচ্চার হওয়া উচিত।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগেনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদকের সঙ্গে জড়িত কাউকে কোন ছাড় দেয়া হবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮