ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের যুদ্ধজাহাজ নোঙরে অনুমতি ব্রাজিলের

  • আপডেট সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করার অনুমতি দিয়েছেন। রোববার অনুমতি পাওয়ার পর রিও ডি জেনিরোতে যুদ্ধজাহাজ দুটি নোঙর করেছে।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রিও ডি জেনিরো বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সকালে ‘আইআরআইএস মাক্রান’ ও ‘আইআরআইএস ডেনা’ নামের ইরানের যুদ্ধজাহাজ দুটি তাদের বন্দরে নোঙর করেছে।

এ মাসের শুরুর দিকে রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন চাপের কাছে মাথা নত করেছে ব্রাজিল।

প্রতিবেদনে আরো বলা হয়, জানুয়ারির শেষের দিকে রিওতে জাহাজগুলো নোঙর করার জন্য ইরানের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রাজিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করতে ওয়াশিংটনে যাওয়ার সময় লুলা এমন ইঙ্গিত দেন।

যুদ্ধজাহাজ দুটি নোঙরের ঘটনায় ব্রাসিলিয়ায় মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই কেবল ব্রাজিলের নৌবাহিনী একটি বিদেশী জাহাজকে তাদের বন্দরে নোঙর করার অনুমতি দেয়। এ ক্ষেত্রে দেশ দুটির দূতাবাসের যোগাযোগের মাধ্যমে অনুমতি পায়।
সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের যুদ্ধজাহাজ নোঙরে অনুমতি ব্রাজিলের

আপডেট সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩