ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

মার্কিন পরমাণু কেন্দ্রে নজরদারি চীনা গুপ্তচর বেলুন! বেইজিংয়ের বক্তব্য

  • আপডেট সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর’ পরমাণু কেন্দ্রগুলোর ওপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন! বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এমন দাবি করা হয়। তবে চীন শুক্রবার আমেরিকার দাবি অস্বীকার করে। তাদের পাল্টা দাবি, এটি একটি বেলুন যেটি শুধুমাত্র আবহাওয়া-সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে ব্যবহার করা হয়েছে।

আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাদের নজরে এসেছে। তিনি বলেন, ‘বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। আমরা সতর্কভাবে এর গতিবিধির উপর নজর রাখছি।’

তবে ওই বেলুনটিকে আমেরিকার কোনো পরমাণু কেন্দ্রের ওপর দিয়ে কত উচ্চতায় উড়তে দেখা গিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার নাগরিকত্ব নেয়া চীনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচরবৃত্তির কাজে লাগাচ্ছে বেইজিং।

আমেরিকার এই অভিযোগের বিরুদ্ধে চীনের পররাষ্ট্র দফতরের দাবি, এই বেলুনটি হাওয়ার গতির সাথে নিয়ন্ত্রণ সঠিকভাবে বজায় রাখতে না পারার কারণে আমেরিকায় ঢুকে যায়। এই দুর্ঘটনাটির জন্য চীন দুঃখ প্রকাশ করেছে। তাদের দাবি, এই ভুল যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য তারা চেষ্টা করবে।

উল্লেখ্য, প্রকাশিত একটি খবরে দাবি, বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গিয়েছে। প্রাথমিকভাবে জো বাইডেন সরকারের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সেটিকে গুলি করে নামানোর কথা ভেবেছিলেন। কিন্তু বেলুনটির মধ্যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে বিপত্তি ঘটার আশঙ্কা থাকায় ওই পরিকল্পনা বাতিল করা হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন পরমাণু কেন্দ্রে নজরদারি চীনা গুপ্তচর বেলুন! বেইজিংয়ের বক্তব্য

আপডেট সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩