ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের

মার্কিন সরকারের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় বিলে স্বাক্ষর বাইডেনের

  • আপডেট সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ব্যয়ের একটি বিলে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার তিনি এ বিলে স্বাক্ষর করেন।

জানা গেছে, আগামী অর্থ বছরজুড়ে এ তহবিল থেকে মার্কিন সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের অর্থের যোগান দেয়া হবে। বিশেষকরে এ তহবিলে ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টার জন্য আরেকটি বড় প্যাকেজ অন্তর্ভূক্ত রয়েছে।

বিলে নিজের স্বাক্ষর করার একটি ছবি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রয়েক্সে নববর্ষের ছুটিতে থাকা বাইডেন টুইট করেছেন।

বাইডেন টুইটার বার্তায় বলেন, ‘এ তহবিল থেকে চিকিৎসা গবেষণা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ এবং নরীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলার কর্মসূচির জন্য অর্থায়ন করা হবে। এ তহবিল থেকে ইউক্রেনকে বড় ধরনের সহায়তা করা হবে।’

সমানভাবে বিভক্ত কংগ্রেসে রিপাবলিকান সমর্থনে বিলটি পাস হয় এবং এর মধ্যদিয়ে বাইডেন তার দ্বিতীয় বছরের অফিস শেষ করার সময় আরেকটি আইনসভা জয়ের লক্ষ্য অর্জন করলেন।

এ তহবিলে ইউক্রেনের জন্য জরুরি সামরিক ও অর্থনৈতিক সহায়তার জন্য ৪৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সহায়তায় কিয়েভ রাশিয়ার ব্যাপক আগ্রাসন মোকাবেলা করে চলেছে। এক্ষেত্রে মার্কিন সাহায্য বাড়ানোর আবেদন জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মাসের শুরুর দিকে ওয়াশিংটন সফর করেন।

সূত্র : বাসস, এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন সরকারের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় বিলে স্বাক্ষর বাইডেনের

আপডেট সময় : ০৭:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২