ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ

মার্কিন সামরিক ড্রোন ৯০৮ দিন কক্ষপথে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছে

  • আপডেট সময় : ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 196
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন বিমান সংস্থা বোয়িং জানিয়েছে, প্রায় আড়াই বছর কক্ষপথে থাকার পর শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে মার্কিন একটি সামরিক স্পেস ড্রোন অবতরণ করেছে।
বোয়িং এক বিবৃতিতে বলেছে, মনুষ্যবিহীন এক্স–৩৭বি শাটল ড্রোনটির প্রথম ফ্লাইট শুরু হয় ২০১০ সালে, ড্রোনটি এ পর্যন্ত মোট ১০ বছরেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছে এবং ছয়টি মিশনের সময় ১৩০ কোটি মাইলেরও বেশি উড়েছে।
মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, ‘এই মিশনটি মহাকাশ অনুসন্ধানে সহযোগিতার প্রতি স্পেস ফোর্সের গুরুত্ব এবং এয়ার ফোর্স বিভাগের ভেতরে এবং বাইরে আমাদের অংশীদারদের জন্য মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের উপর আলোকপাত করেছে।’
গোপনীয়তার মধ্যে চালু করা এক্স-৩৭বি বিমান বাহিনীর জন্য ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স, বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে এটির ডিজাইন করা হয়েছিল।
এটি ৩০ ফুট (নয় মিটার) দীর্ঘ, একটি ১৫-ফুট ডানা রয়েছে এবং এটি সৌর প্যানেল দ্বারা চালিত হয়।
শাটলের শেষ লঞ্চের আগে ২০২০ সালের মে মাসে পেন্টাগন ড্রোনটির মাধ্যমে একটি সিরিজ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ গ্রহন করে।
সেনাবাহিনী বলেছে, এই মিশনটি ছিল মহাকাশে বিদ্যমান পদার্থের প্রতিক্রিয়া পরীক্ষা করা, মহাকাশে পরিবেষ্টিত বিকিরণ কীভাবে বীজের ওপর ধারাবাহিক প্রভাব ফেলে তা মূল্যায়ন করা এবং সৌর বিকিরণকে কিভাবে রেডিও-বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা তা যাচাই করা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন সামরিক ড্রোন ৯০৮ দিন কক্ষপথে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছে

আপডেট সময় : ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২