ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বন্যা : নিহত ৫, বাস্তুচ্যুত ৪৩ হাজার

  • আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ায় বন্যায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সর্বশেষ এক তরুণীর লাশ একটি প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করেছে, যেটি বন্যার পানিতে ভেসে যাচ্ছিল। এটি এই মৌসুমি বন্যায় পঞ্চম মৃত্যু। বন্যায় এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে।

সোমবার দেশটির পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২৩ বছরের এক নারী নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হয়েছিল। দিনের শুরুতে দক্ষিণ জোহর রাজ্যের একটি প্লাবিত রাস্তায় কাজ করার জন্য গাড়ি চালাচ্ছিল। তখন তার গাড়িটি ভেসে যায়। এরপর উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা পরে গাড়িটি উদ্ধার করে এবং তার লাশ খুঁজে পায়।

এর আগে বন্যার পানি থেকে উদ্ধারকারীরা একইভাবে জোহরের একটি পাম বাগানে কাজ করার জন্য গাড়ি চালানো এক ব্যক্তির গাড়ি উদ্ধার করে। গাড়িটির ভেতরে তার লাশ পাওয়া যায়। এছাড়াও তিন বৃদ্ধের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে।

সিঙ্গাপুরের সীমান্তবর্তী রাজ্য জোহরে ৪০ লাখ মানুষ বাস করে, যা মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজ্য। বেশি ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে স্কুল ও কমিউনিটি সেন্টারে। কয়েকদিন আগে সরিয়ে নেয়া মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি

বোর্নিও দ্বীপের প্রত্যন্ত অঞ্চলসহ আরো বেশ কয়েকটি রাজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জোহরে বন্যা দুর্গতদের সাথে দেখা করেছেন এবং রাজ্যে বন্যা প্রশমন প্রকল্পগুলোকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি এক টুইট পোস্টে বলেছেন, ‘এ বিষয়টিকে বিলম্বিত করা যাবে না। আরো গুরুত্ব সহকারে মোকাবিলা করা উচিত, যাতে (বন্যা) আবার না ঘটে।’

আবহাওয়া অধিদফতর বলেছে যে নভেম্বরে শুরু হওয়া বার্ষিক বর্ষা মৌসুমে দেশটি ভারী বৃষ্টির ষষ্ঠ পর্বের মুখোমুখী হয়েছে। এর আগে ডিসেম্বরে, বন্যার কারণে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল।

পুলিশের পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে যে রাস্তা ও বাড়িঘর কর্দমাক্ত পানির নিচে অদৃশ্য হয়ে গেছে, যেখানে কেবল ছাদ দেখা যাচ্ছে।

জোহরের কিছু অংশ ও বোর্নিওতে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মঙ্গলবার আরো বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে, যা আরো আকস্মিক বন্যার কারণ হতে পারে। দেশব্যাপী ১২টিরও বেশি নদীর পানি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় বন্যা : নিহত ৫, বাস্তুচ্যুত ৪৩ হাজার

আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩