ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ

  • আপডেট সময় : ০১:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে আরও ৯ জন অরোহী ছিলেন।

পূর্ব আফ্রিকার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর বিমানটি রাডারের বাইরে চলে যায়। বিমানটির স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে অবস্থিত মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এই ঘটনায় অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার গভীর রাতে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সৈন্যরা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চালানোর জন্য আমি কঠোর নির্দেশ দিয়েছি।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামাস সফরে যাওয়ার ফ্লাইট বাতিল করেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিল।

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার অন্তেষ্টিক্রিয়ায় সরকারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলেন। কুনকুয়ু বলেছেন, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানস্থল থেকে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরটিই সবচেয়ে কাছে অবস্থিত।
সূত্র : সিএনএন, বিবিসি

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ

আপডেট সময় : ০১:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪