ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি ও ড্যাফোডিল মাল্টিমিডিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : ০৬:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • / 513

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগ ও ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারক বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও দেশের প্রখ্যাত কাটুনিস্ট উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিবসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক:  শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের পাশাপশি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগ ও ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমঝোতা স্বারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আলায়ের এবং ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাশ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও প্রখ্যাত কাটুনিস্ট উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক । এছাড়া এমসিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, এমসিটি বিভাগের শিক্ষার্থীরা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন, থ্রিডি অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ভিজুয়াল আর্টস অ্যান্ড কমিউনিকেশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া, গবেষণা ইত্যাদি বিষয় হতে কলমে শেখার জন্য ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানকে শানিত করার জন্য ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেড নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা, গ্রুমিং, মার্কেটিং, ক্লায়েন্ট সার্ভিস, বিসনেস আইডিয়া  প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করবে। এমসিটি বিভাগের শিক্ষার্থীরা ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের ওয়েসাইটকে একটি অনলঅইন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের তৈরি করা অ্যানিমেশন, ফটোশপের কাজ, ইন্টেরিয়র ডিজাইন ইত্যাদি কাজ সর্বস্তরের গ্রাহকের কাছে বিক্রয় করতে পারবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাও এই সুযোগ ব্যবহার করতে পারবেন ।

এছাড়া ব্যবসায় প্রসান বিভাগ ও এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থীরা ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি ও ড্যাফোডিল মাল্টিমিডিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৬:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮