ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘মির্জাপুর’ এর নতুন সিজন আসছে আগামীকাল

  • আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
আগামীকাল শুক্রবার (৫ জুলাই) আসছে ভারতের জনপ্রিয় সিরিজ মির্জাপুরের নতুন সিজন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি।

গত ১৯ জুন প্রকাশ পেয়েছে সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।

দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।

দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীনা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।

মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন-পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল, বিজয় ভার্মা।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মির্জাপুর’ এর নতুন সিজন আসছে আগামীকাল

আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪