ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মিয়ানমারে প্রচণ্ড সংঘর্ষ, নিহত ১৯ জন

  • আপডেট সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সেনাবাহিনী আর জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মিয়ানমারে ১৯ জন নিহত হয়েছে, ঘরছাড়া হয়েছে অন্তত দুই হাজার মানুষ৷ মিয়ানমারের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান৷

মিয়ানমারের উত্তরের শান রাজ্যে গত সপ্তাহে শুরু হয় এই সংঘর্ষ৷ বৃহস্পতিবার নর্দার্ন অ্যালায়েন্স নামের সরকারবিরোধী একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একটি আর্মি কলেজসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায়৷ হামলায় হতাহতের ঘটনাও ঘটে৷ তারপর থেকে চলতে থাকা সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত দুই হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে বুধবার মিয়ানমারের সরকারী কর্মকর্তারা জানান৷

সংঘর্ষের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষেরা লাশিও শহরের আশপাশের মঠগুলোতে আম্রয় নিয়েছেন৷ তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে৷ মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে তারা খাবার, চিকিৎসাসেবা এবং আহত এবং নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছেন৷
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারে প্রচণ্ড সংঘর্ষ, নিহত ১৯ জন

আপডেট সময় : ০৭:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯