ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতার ইন্তেকা

  • আপডেট সময় : ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিসরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনির যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ব্রাদারহুড এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনে শুক্রবার সকালে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি নির্বাসনে বসবাস করছিলেন।

ব্রাদারহুডের উপনেতা মোহাম্মদ ইজ্জাত ২০২০ সালে কারারুদ্ধ হলে মুনির দলটির ভারপ্রাপ্ত প্রধান হন। দলের চেয়ারম্যান মোহাম্মদ বাদাইসহ হাজার হাজার নেতাকর্মী ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কারাগারে আছেন।

মুনির ১৯৫০ ও ১৯৬০-এর দশকে দুবার ১০ বছর মিসরে কারারুদ্ধ ছিলেন। তিনি ৪০ বছর ধরে নির্বাসিত জীবনযাপন করছেন।

গত জুলাই মাসে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ব্রাদারহুড এখনো মিসরে বিপুলভাবে জনপ্রিয় হলেও এখনই ক্ষমতার জন্য নতুন করে সংগ্রাম শুরু করবে না।
সূত্র : মিডলইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতার ইন্তেকা

আপডেট সময় : ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২