ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে বাস খাদে পড়ে নারীসহ নিহত ১৮

  • আপডেট সময় : ১২:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ১৮ জনের ১১ জনই নারী। এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসে থাকা সবযাত্রীই মেক্সিকান নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহতদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোতে বাস খাদে পড়ে নারীসহ নিহত ১৮

আপডেট সময় : ১২:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩