ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

মেক্সিকোয় বারে অগ্নিসংযোগ, নিহত ১১

  • আপডেট সময় : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেক্সিকোতে একটি বারে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ বলেছে, সন্দেহভাজন হামলাকারী যুবক ছিলেন এবং ঘটনার সময় তিনি একেবারে মাতাল ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় বারের অতিথি বিশেষ করে নারীদের সাথে অসভ্য আচরণ করছিলেন। পরে তাকে বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বারের দরজায় ওই যুবক অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সোনোরা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত বা গ্রেফতার করা যায়নি। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান তিনি।
সূত্র : দ্যা নিউইয়র্ক টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোয় বারে অগ্নিসংযোগ, নিহত ১১

আপডেট সময় : ১১:৪৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩