ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের জন্য পূর্বাচল সড়কের সামান্য ক্ষতি হবে : সেতু সচিব

  • আপডেট সময় : ১০:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেট্রোরেলের এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের জন্য পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের সামান্য ক্ষতি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এমআরটি লাইন-৫ এর স্টেক হোল্ডারদের মিটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, যেকোনো কাজ করতে গেলেই কিছু সমস্যা হয়। মেট্রোরেল নির্মাণে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের তেমন ক্ষতি হবে না। উদাহরণ হিসেবে- প্রকল্প বাস্তবায়নে কারো জমি নেই, কারো ভবন নেই, কারো বাড়ি ভাঙা পড়ে। তার জন্য অবশ্যই আমরা ক্ষতিপূরণ দেই। তার আগে আমরা কতটুকু ক্ষতি হবে তা স্টাডি করি। এক্ষেত্রে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের তেমন ক্ষতি হবে না। সামান্য ক্ষতি হবে। এতে রাস্তার বিশাল ক্ষতি হবে এটা বলা যাবে না।

আমিন উল্লাহ নুরী বলেন, আপনারা দেখবেন রাজউক ৩০০ ফিট রাস্তার দুই দিকে লাইট লাগিয়েছে। কিন্তু রাস্তার মধ্যে (মাঝখানে) লাইট লাগানো হয়নি। এখানে কি প্রশ্ন জাগে না, কেন লাইট লাগানো হয়নি? কারণ আমাদের মধ্যে সমন্বয় হয়েছে। এই জায়গা দিয়ে মেট্রোরেলের লাইন যাবে, তাই লাইট লাগানো হয়নি। এটাই সমন্বয়ের দৃষ্টান্ত। কারণ, পৃথিবীর সব দেশেই রাস্তার মাঝে লাইট লাগানো হয়, যা এখানে লাগানো হয়নি।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল রেলের (এমআরটি-১ লাইন) নির্মাণকাজ উদ্বোধন করেন। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ওই রেলপথ হবে ভূগর্ভে। আর রূপগঞ্জের পীতলগঞ্জ থেকে জোয়ারসাহারা নতুনবাজার পর্যন্ত রেলপথটি হবে পূর্বাচল ৩০০ ফুট সড়কের মাঝের বিভাজক বরাবর ওপর দিয়ে তথা উড়ালপথ হিসেবে।

এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, উদ্বোধনের পরপরই ভেঙে ফেলতে হবে হাজার কোটি টাকার সড়কটি। কারণ ওই সড়কের ঠিক মাঝ দিয়ে বসবে মেট্রোরেলের খুঁটি বা স্প্যান। সেই কাজ শুরু হতে পারে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে। সড়কটিতে থাকা অনেক সেতু, আন্ডারপাস ও গ্রেড ইন্টারসেকশনও ভাঙা পড়বে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেট্রোরেলের জন্য পূর্বাচল সড়কের সামান্য ক্ষতি হবে : সেতু সচিব

আপডেট সময় : ১০:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩