ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরাইল

  • আপডেট সময় : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একজন ফিলিস্তিনি বাবাকে তার মেয়ের বিয়ের আগে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার তুবাস শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইহুদিবাদী সেনারা সালাহ তৌফিক সাফতা নামের ওই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আগামী সপ্তাহে সাফতার মেয়ের বিয়ে হওয়া কথা রয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সী ওই বাবাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান। একই সময়ে ইসরাইলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির চিকিৎসা চলছে।

ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, সাফতা নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হন। তিনি গত কয়েক দিন ধরে আত্মীয়-স্বজনের কাছে নিজ মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে সম্প্রতি গাজা উপত্যকার ওপর তিন দিনের ইসরাইলি বিমান হামলায় ১৭ শিশুসহ নিহত ৪৯ ফিলিস্তিনি রয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরাইল

আপডেট সময় : ১১:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২