ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

মোদির সাথে দেখা করে বিপাকে প্রিয়াঙ্কা

  • আপডেট সময় : ০৪:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দেশে সফরের দ্বিতীয় পর্যায়ে সদ্য স্পেনে গিয়ে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু খবরের শিরোনামে নতুন করে উঠে এলো বার্লিন সফর। সৌজন্যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রধানমন্ত্রীর সামনে পশ্চিমি পোশাক পরে নেট দুনিয়ার বাসিন্দাদের সমালোচনার পাত্রী হলেন অভিনেত্রী।

বলিউডের তুলনায় ইদানীং হলিউডেই বেশি দেখতে পাওয়া যায় প্রিয়াঙ্কাকে। টেলিভিশন সিরিজ কোয়ান্টিকোর নতুন পর্বের শুটিং তো রয়েইছে। একইসঙ্গে রয়েছে হলিউড ছবি বেওয়াচের প্রচারের দায়িত্ব। সেই সূত্রেই বার্লিনে গিয়েছিলেন পিগি চপস। একই সময় বার্লিনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঘটনাচক্রে একই হোটেলে ছিলেন দু’জনে।

অভিনেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতও সারেন প্রধানমন্ত্রী। কিন্তু এই সাক্ষাতেই বিপাকে প্রিয়াঙ্কা। কারণ তার পোশাক। অস্ট্রেলিয়ার ডিজাইনার জিমারম্যানের পোশাক পরেছিলেন অভিনেত্রী। সাদা রঙের সেই ফ্লোরাস ড্রেস হাঁটুর খানিকটা উপরেই শেষ হয়ে গেছে।

এই পোশাকের সৌজন্যেই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই তার পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সামনে কী ধরনের পোশাক পরে বসতে হয়, তা কি অভিনেত্রীর জানা নেই? অনেকে আবার জানতে চেয়েছেন বিদেশে গিয়ে কি প্রিয়াঙ্কা নিজের দেশের সংস্কৃতি ভুলে গিয়েছেন?

অবশ্য যাবতীয় বিতর্ক থেকে বহু মাইল দূরে প্রিয়াঙ্কা আপাতত বেওয়াচ ছবির প্রচার নিয়েই ব্যস্ত। প্রধানমন্ত্রীও পৌঁছে গিয়েছেন স্পেনে। সেখানে দুই দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদির সাথে দেখা করে বিপাকে প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০৪:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭