ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

যত দ্রুত সম্ভব সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এজন্য অগ্রধিকার ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, `অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম চলছে। এর পরপরই আবাসিক শিক্ষার্থীদের এই টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এরপর পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আর বাধা থাকছে না।’

শিক্ষামন্ত্রী বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রথম ভাইস চ্যান্সেলর’স এ্যাওয়ার্ড প্রদান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন ধরে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখতে হয়েছে। অচিরেই এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যত দ্রুত সম্ভব সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১