ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

যারা আমাদের ঘরে ফেরার কথা বলে, তাদেরই ঘরে ফেরা উচিৎ : আরশাদ মাদানি

  • আপডেট সময় : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যারা আমাদের ঘরে ফেরার কথা বলেন, তাদেরই ঘরে ফেরা উচিৎ বলে মন্তব্য করেছেন ভারতীয় মুসলিমদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি।

তিনি বলেন, আজ যারা আমাদেরকে ঘরে ফেরার কথা বলে, তারা তো দেশের ইতিহাসই জানে না। এ দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ওম (আল্লাহ) সর্বপ্রথম মনুকে (হযরত আদম আ.) এ দেশে পাঠিয়েছেন। তিনি মানুষের মাঝে একত্ববাদ ও ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরা তো ওই ইসলামের ওপরই আছি। আমরা তাই ঘরেই আছি। যারা আমাদেরকে ঘরে ফেরার কথা বলে, তাদেরই ঘরে ফেরা উচিৎ।

শনিবার নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জমিয়তে ওলামায়ে হিন্দের ৩৪তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানি আরো বলেন, ‘ইসলাম নতুন কোনো ধর্ম নয়। ইসলামের সূচনা আদম আ. এর মাধ্যমেই হয়েছিল। রাসূলে আরাবি সা. মক্কায় প্রেরিত হয়েছিলেন। সেখানে তখন মানবতা ছিল চরমভাবে উপেক্ষিত। মোহাম্মাদ সা. সেখানে মানবতার জয়গান গেয়েছেন। এরপর যখন নবী সা. ৪০ বছর বয়সে উপনীত হন, তখন ওমই (আল্লাহ তাআলা) রাসূল সা.-এর মাধ্যমে ওই ধর্মের প্রবর্তন করালেন, যেটা হযরত আদম আ. ভারতের মাটিতে প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি আরো বলেন, ইসলাম ধর্মে যে মহান সত্ত্বাকে আল্লাহ নামে অভিহিত করা হয়, ওই সত্ত্বাকেই হিন্দুরা ওম বলে ডাকে। এখন ওম বলুন আর আল্লাহ বলুন, ইবাদতের উপযুক্ত কেবল তিনিই। তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। এটাই আমাদের আকিদা। একইসাথে আদম আ. থেকে শুরু করে সকল নবীগণের আকিদা। এ আকিদায় কোনো পার্থক্য নেই।

তিনি আরো বলেন, আমাদের সবারই মিলেমিশে থাকা উচিৎ। এগিয়ে আসা উচিৎ একে অন্যের বিপদে। পারস্পরিক সদ্ব্যবহারের জন্য ধর্ম দেখা উচিৎ নয়।

তিনি আরো বলেন, কারো প্রতি অবিচার করা বা সম্প্রীতির পরিবর্তে বৈরিতা প্রদর্শন করা আমাদের নবীর আনীত দীক্ষার পরিপন্থী কাজ।

উল্লেখ্য, জমিয়তে ওলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

সূত্র : ইটিভি ভারত

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা আমাদের ঘরে ফেরার কথা বলে, তাদেরই ঘরে ফেরা উচিৎ : আরশাদ মাদানি

আপডেট সময় : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩