ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে গোলাগুলিতে নারীসহ নিহত ৪

  • আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। ৪০ ছর বয়সী আন্দ্রে লংমোর নামে ওই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা।

জেমস টার্নার আরো বলেন, হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।

এদিকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ওই ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে।
সূত্র : সিএনএন ও ইউএসএ টুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে গোলাগুলিতে নারীসহ নিহত ৪

আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩