ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

যুক্তরাষ্ট্রের মেমফিসে ব্লক পার্টিতে গুলির ঘটনায় নিহত ২, আহত ৬ : পুলিশ

  • আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক
বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এরআগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অংশ নিয়েছিল।
যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দেশটিতে গত বছর ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের মেমফিসে ব্লক পার্টিতে গুলির ঘটনায় নিহত ২, আহত ৬ : পুলিশ

আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪